Sylhet Today 24 PRINT

মাধবপুরে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

মাধবপুর প্রতিনিধি |  ১৯ ডিসেম্বর, ২০২১

হবিগঞ্জের মাধবপুরে সোনাব আলী কাছম (৫৫) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার চৌমুহনী ইউনিয়নের চেঙ্গারবাজারের পার্শ্ববর্তী তিনগাঁও কবরস্থান থেকে ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয়।

নিহত সোনাব আলী কাছম উপজেলার চৌমুহনী ইউনিয়নের তিনগাঁও গ্রামের মৃত তালেব আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, রোববার সকালে উপজেলার চেঙ্গারবাজারের পার্শ্ববর্তী তিনগাওঁ কবরস্থানে একটি আকাশী গাছে সোনাব আলী কাছমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে কাসিমনগর পুলিশ ফাঁড়িতে খবর দেওয়া হয়। পরে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এস আই দেবাশীস তালুকদার লাশ উদ্ধার করে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.