Sylhet Today 24 PRINT

কুলাউড়ায় ৫৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক: |  ২০ ডিসেম্বর, ২০২১

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় অভিযান চালিয়ে র‌্যাব ৫৯০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

তার নাম আতাউর রহমান (৩৫)। আতাউর উপজেলার খিদিরপুর গ্রামের মাহবুবুর রহমানের ছেলে।

সোমবার দুপুরে র‌্যাব-৯, সিপিসি-২, (শ্রীমঙ্গল ক্যাম্প, মৌলভীবাজার) এর একটি আভিযানিক দল এই অভিযান চালায়।

এসময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

র‌্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

তার বিরুদ্ধে কুলাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.