নিজস্ব প্রতিবেদক: | ২০ ডিসেম্বর, ২০২১
হবিগঞ্জের চুনারুঘাটে ধর্ষণ মামলার পলাতক আসামি মো. খলিল মিয়া ওরফে নিঠুর খলিলকে (৩৭) গ্রেপ্তার করেছে র্যাব।
নিঠুর খলিল উপজেলার বনগাঁও গ্রামের মৃত মো. আব্দুস ছোবহানের ছেলে।
সোমবার সন্ধ্যায় চুনারুঘাট বাজারের গোলচত্ত্বর পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৯, সিপিসি-১, (হবিগঞ্জ) এর অভিযানে একটি আভিযানিক দল এই অভিযান পরিচালনা করেছে।
সোমবার র্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে গ্রেপ্তারকৃতকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।