Sylhet Today 24 PRINT

ইমজার আয়োজনে ‘শিশুদের ভাবনায় মুক্তিযুদ্ধ’

সিলেটটুডে ডেস্ক |  ২০ ডিসেম্বর, ২০২১

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে সিলেটের ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন ইমজার আয়োজনে ‘শিশুদের ভাবনায় মুক্তিযুদ্ধ’ ও ‘মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র’ প্রদর্শনী সম্পন্ন হয়েছে।

সোমবার সন্ধ্যায় ইমজা মিলনায়তনে ইমজা সদস্যদের সন্তানেরা মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা নিয়ে তাদের শিশুতোষ মনের ভাবনাগুলো তুলে ধরে। এসময় শিশুরা মুক্তিযুদ্ধের গল্প, কবিতা, ছড়াগান পরিবেশন করে।

এর আগে বিকেলে একই স্থানে মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র ‌‌‘আমার বন্ধু রাশেদ’ প্রদর্শন করা হয়।

এসময় ইমজার সভাপতি বাপ্পা ঘোষ চৌধুরী, সাধারন সম্পাদক আনিস রহমান, ইমজার সিনিয়র সদস্য ইকরামুল কবীর, ইমজার সাবেক সভাপতি কামকামুর রাজ্জাক রুনু, সংগ্রাম সিংহ, আশরাফুল কবীর, সাবেক সাধারণ সম্পাদক সজল ছত্রী, সদস্য এস আলম আলমগীর, শ্যামানন্দ শ্যামল, নিরানন্দ পাল, সাদিকুর রহমান সাকি, দীপক বৈদ্য দিপু, হাসান শিকদার সেলিম, শামীম হোসাইন সামি, দীগেন সিংহ, শফিকুর রহমান চৌধুরী, সুর্বণা হামিদ, বিলকিস আক্তার সুমি, আবু তাহের চৌধুরী, দিপু সিদ্দিকী, এম আর রুবেল, ইমজার সহযোগি সদস্য সুটন সিংহ, শেখ আশরাফুল আলম নাসির, বদরুর রহমান বাবর, মুজিবুর রহমান ডালিম ও ইমজার সদস্যদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.