Sylhet Today 24 PRINT

বইপড়া উৎসবের উদ্বোধন মঙ্গলবার

সিলেটটুডে ডেস্ক |  ২০ ডিসেম্বর, ২০২১

সিলেটে হাজারো শিক্ষার্থীর অংশ গ্রহণে জেলা পরিষদ সিলেট-ইনোভেটর বইপড়া উৎসব এর উদ্বোধন মঙ্গলবার (২১ ডিসেম্বর)।

বেলা ৩ টায় সিলেট কেন্দ্রীয় শহিদমিনার প্রাঙ্গণে বর্ণাঢ্য এ উৎসব এর যাত্রা শুরু হবে। দেড় দশক ধরে চলে আসা ইনোভেটর এর বইপড়া উৎসবের এবারের আসরে অংশ নিচ্ছে ৯শ ৯১ জন শিক্ষার্থী। তার মধ্যে স্কুল ও সমমানের মাদ্রাসা পর্যায়ের ৫৩৫ জন এবং কলেজ, স্নাতক ও সমমান মাদ্রাসার ৪শ ৫৬ জন শিক্ষার্থী রয়েছে। সিলেট মহানগর ছাড়াও বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকেও শিক্ষার্থীরা এ বছর বইপড়া উৎসব এর জন্য রেজিষ্ট্রেশন করেছে। এমনকি ঢাকা থেকেও কয়েকজন শিক্ষার্থী এবারের আসরে অংশ নিচ্ছে বলে জানা গেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, সিলেটের প্রশাসনের উর্ধ্বতন কর্মকতাদের সাথে শিক্ষা, সাহিত্য এবং সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন। উদ্বোধনী অনুষ্ঠানের আনুষ্ঠানিকতার পর নিবন্ধিত শিক্ষার্থীরা এ বছরের নির্বাচিত গ্রন্থটি গ্রহণ করবে।

উল্লেখ্য, " ‘জ্ঞানের আলোয় অবাক সূর্যোদয়!/ এসো পাঠ করি/ বিকৃতির তমসা থেকে/ আবিস্কার করি স্বাধীনতার ইতিহাস’ কে সামনে রেখে ২০০৬ সাল থেকে ইনোভেটর বইপড়া উৎসব এর আয়োজন করে যাচ্ছে। গত দুটি আসর থেকে এ উৎসবকে পৃষ্ঠপোষকতা করে আসছে জেলা পরিষদ, সিলেট।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.