Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত টিম

মৌলভীবাজার প্রতিনিধি |  ০৩ ডিসেম্বর, ২০১৫

মানবতাবিরোধী অপরাধের একটি মামলার তদন্ত করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পাঁচ সদস্য বিশিষ্ট একটি দল মৌলভীবাজারে এসেছেন।

বৃহস্পতিবার সকালে ট্রাইব্যুনালের এএসপি হরিপদ দেব নাথের নেতৃত্বে দলটি মৌলভীবাজার এসে পৌঁছান। ৬ ডিসেম্বর (রোববার) পর্যন্ত তারা সেখানে অবস্থান করবেন।

বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শাহ জালাল বলেন, দলের সদস্যরা শুধু রাজনগর উপজেলায় তদন্ত করবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.