Sylhet Today 24 PRINT

মাধবপুরে বিট পুলিশিং সভা

মাধবপুর প্রতিনিধি |  ২১ ডিসেম্বর, ২০২১

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরে কাসিমনগর পুলিশ ফাঁড়ির আয়োজনে চৌমুহনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত সভায় কাসিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উত্তম কুমার দাশ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাধবপুর সার্কেল এর সহকারী পুলিশ সুপার মহসিন আল মুরাদ।

বিশেষ অথিতির বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম কিবরিয়া, মাধবপুর সার্কেল ইন্সপেক্টর আরিফ হোসেন, মাধবপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি রহম আলী, বর্তমান চেয়ারম্যান আপন মিয়া, সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, চেয়ারম্যান প্রার্থী শাহ সৈয়দ আমানউল্লাহ চুন্নু, চৌমুহনী বাজার কমিটির সভাপতি ডা. লাল মিয়া, আব্দুর রশীদ, আব্দুর রউফ, আমজাদ হোসেন মাসুক, আক্তার হোসেন, ডা. ফরিদ হোসেন রানা, কাজী আবু নাসের জালাল প্রমুখ।

একই দিন সকালে ধর্মঘর ইউনিয়ন পরিষদে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.