Sylhet Today 24 PRINT

তাহিরপুরে শিক্ষার্থীদের ভ্যাকসিন প্রদান কার্যক্রম উদ্বোধন

তাহিরপুর প্রতিনিধি |  ২১ ডিসেম্বর, ২০২১

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় এবার ১২-১৭ বছর বয়সী শিশুদের কোভিড-১৯ (ফাইজার) ভ্যাকসিন প্রদান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ে ভ্যাকসিন প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন,তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আলাউদ্দিন।

আজ তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয় ও তাহিরপুর হিফজুল উলুম মাদ্রাসা ছাত্রছাত্রীরা টিকা গ্রহণ করে।

এসময় উপস্থিত ছিলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মির্জা রিয়াদ হাসান, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নিলুফার ইয়াসমিন, ডাঃ সিফাত রহমান, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ দপ্তর সম্পাদক ও উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ন বৈশাখ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জসিম উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগ কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান খেলু, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি আবুল বাশার প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.