Sylhet Today 24 PRINT

সিলেট বিভাগে শ্রেষ্ঠ ইউএনও হলেন গোলাপগঞ্জের গোলাম কবির

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ২১ ডিসেম্বর, ২০২১

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাতীয় মানবাধিকার কমিশন কর্তৃক সিলেট বিভাগে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসাবে মনোনীত হয়েছেন। মানবাধিকার রক্ষাসহ অন্যান্য ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় তাকে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার মনোনীত করা হয়।  মঙ্গলবার মঙ্গলবার সকালে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও মানবিক মুল্যবোধ শীর্ষক অনুষ্ঠানে তার হাতে সম্মননার ক্রেষ্ট তুলে দেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. জাকারিয়া।

এছাড়াও সিলেটে বিভাগের শ্রেষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন গোলাপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল।

এ অনুষ্ঠানে ভার্চুয়ালীভাবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম কবির জানান, আমার এমন অর্জন একমাত্র সম্ভব হয়েছে গোলাপগঞ্জবাসীর জন্য। আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামীতেও আমায় সকলেই এভাবে সাহায্য ও সহযোগিতা করবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.