Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে মূর্তি ভাঙচুর মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার

কমলগঞ্জ প্রতিনিধি |  ২১ ডিসেম্বর, ২০২১

মৌলভীবাজারের কমলগঞ্জে মূর্তি ভাঙচুর মামলার এজাহারভূক্ত ১ জন আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে র‌্যাব-৯, সিসিপি-২ শ্রীমঙ্গল ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমার নেতৃত্বে র‌্যাব সদস্যরা উপজেলার মুন্সীবাজার মইদাইল গ্রামের নিজ বাড়ি থেকে মৃত কনা মিয়ার ছেলে হেকিম মিয়াকে (২৫) গ্রেপ্তার করে।

হেকিম মিয়া বিরুদ্ধে হিন্দু ধর্মীয় অনুভূতিতে আঘাতের উদ্দেশ্যে মূর্তি ভাঙচুরের মামলার এজাহারভূক্ত আসামি। গ্রেপ্তারকৃত আসামিকে কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান র‌্যাবের হাতে কমলগঞ্জ থানায় দায়েরকৃত মূর্তি ভাঙচুর মামলায় এজাহারভূক্ত আসামির গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.