Sylhet Today 24 PRINT

বিদ্রোহী হওয়ায় মাধবপুরে আওয়ামী লীগের ১৩ নেতা বহিষ্কার

মাধবপুর প্রতিনিধি |  ২২ ডিসেম্বর, ২০২১

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকার বিপক্ষে প্রার্থী হওয়ায় ১৩ নেতাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (২২ ডিসেম্বর) বিকালে ১৩ জনকে সাময়িকভাবে বহিষ্কারের তথ্য জানিয়েছে জেলা আওয়ামী লীগ। স্থায়ীভাবে বহিষ্কারের জন্য তাদের নাম পাঠানো হয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর।

বহিস্কৃতরা হলেন, মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নে ফারুক আহম্মদ পারুল, বহরায় আরিফুর রহমান আরিফ ও মিজবাউল বার চৌধুরী লিপু, আদাঐর ইউনিয়নে তাজুল ইসলাম, হাবিবুর রহমান হাবিব ও আশিকুর রহমান দুলাল, জগদীশপুরে, মাসুদ খাঁন, নাছির উদ্দিন খাঁন ও  আব্দুল জলিল মনু, বুল্লা ইউনিয়নে মিজানুর রহমান মিজান বশির মিয়া ও শহীদ উদ্দিন আহম্মদ এবং বাঘাসুরা ইউনিয়নে মিজবাহ উদ্দিন তালুকদার সোয়েব।

জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবু জাহির এমপি ও সাধারণ সম্পাদক মো. আলমগীর চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, বহিষ্কৃতরা আওয়ামী লীগ ও বিভিন্ন সংযোগী সংগঠনের নেতা। সাময়িকভাবে বহিষ্কারের পর স্থায়ী বহিষ্কারের জন্য তাদের নাম কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.