Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ২০ চাকরি

নিজস্ব প্রতিবেদক |  ২২ ডিসেম্বর, ২০২১

সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় এবং এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। আগ্রহী প্রার্থীকে ২০ জানুয়ারির মধ্যে অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।

.১. পদের নাম: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর

পদের সংখ্যা: ৩টি

বেতন গ্রেড: ১৩

বেতন স্কেল: ১১০০০-২৬৫৯০ টাকা

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক / সমমান

.২. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

পদের সংখ্যা: ১২টি

বেতন গ্রেড: ১৪

বেতন স্কেল: ১০২০০-২৪৬৮০ টাকা

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক / সমমান


৩. পদের নাম: সার্টিফিকেট সহকারী

পদের সংখ্যা: ৫টি

বেতন গ্রেড: ১৬

বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি / সমমান


২০২১ সালের ২২ ডিসেম্বর যাদের বয়স ১৮ থেকে ৩০ বছর এবং ২০২০ সালের ২৫ মার্চ যাদের বয়স সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে ছিল, তারা আবেদন করতে পারবেন।

শারীরিক প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান-পোষ্যদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

প্রার্থীকে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। ফরম পূরণ করতে এখানে ক্লিক করুন।

আবেদন ফরম পূরণের ৭২ ঘণ্টার মধ্যে প্রতি পদের জন্য ১১২ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল সংযোগের মাধ্যমে জমা দিতে হবে।

অনলাইনে আবেদন করতে সমস্যা হলে টেলিটক মোবাইল থেকে ১২১ নম্বরে অথবা vas.query@teletalk.com.bd মেইলে যোগাযোগ করা যাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.