Sylhet Today 24 PRINT

ফেঞ্চুগঞ্জে প্রতিবন্ধীদের গণশুনানি অনুষ্ঠিত

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি |  ২২ ডিসেম্বর, ২০২১

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় প্রতিবন্ধীদের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের আয়োজনে ও পক্ষাঘাতগ্রস্থদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি) বাস্তবায়নে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী আহমেদ।

উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি হাবিলুর রহমান জুয়েলের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. কামরুজ্জামান, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাবুল, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা হারুনুর রশীদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু সাইদ মিয়া, সহকারী শিক্ষা কর্মকর্তা মাহমুদুর রহমান, কৃষি কর্মকর্তা সুব্রত দেবনাথ ও মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আক্তার প্রমুখ।

অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিআরপির (হিয়ার প্রকল্পের) বিভাগীয় প্রকল্প কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন।

বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ করার ফলে তৃণমূল পর্যায় পর্যন্ত উন্নয়ন পরিকল্পনা এগিয়ে যাবে এবং ভবিষ্যতে নতুন প্রকল্প বাস্তবায়নে তা সহায়ক হবে। আমাদের এলাকার কোনো প্রতিবন্ধী ব্যক্তি সহায়তার বাইরে থাকবে না। স্থানীয় পর্যায়ের উন্নয়ন কাজ সহ সরকারের যত ধরনের সুযোগ-সুবিধা আছে গণশুনানির মাধ্যমে অবগত হয়েছেন তাঁরা। গণশুনানির সভায় সিদ্ধান্ত প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে কাজে লাগবে। প্রায় সব প্রতিবন্ধী সামাজিক সুরক্ষার আওতায় আসবে।

গণশুনানিতে উপস্থিত ছিলেন শতাধিক প্রতিবন্ধী পুরুষ ও নারী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.