Sylhet Today 24 PRINT

৩৩৩ এ কল করে খাদ্য সহায়তা পেলো ৪ পরিবার

শান্তিগঞ্জ প্রতিনিধি |  ২৩ ডিসেম্বর, ২০২১

জাতীয় তথ্য সেবা নম্বর ৩৩৩ এ কল করে খাদ্য সহায়তা চেয়ে খাদ্য পেয়েছে শান্তিগঞ্জ উপজেলার চার ইউনিয়নের চার গ্রামের ৪টি হতদরিদ্র পরিবার। বিভিন্ন সময় জরুরি সেবা নম্বরে কল করে খাদ্য সহায়তা চাওয়ার পর বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার উজ্ জামানের তত্ত্বাবধানে এসব পরিবারে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়।

জানা যায়, উপজেলার পাথারিয়া ইউনিয়নের কান্দাগাঁও গ্রামের ১টি, শিমুলবাকের নূরপুর গ্রামের ১টি, জয়কলসের মির্জাপুর গ্রামের ১টি ও পশ্চিম পাগলা ইউনিয়নের ডাবরের ১টি করে মোট ৪টি পরিবারকে খাদ্য সহায়তা পাঠানো হয়েছে। তারা প্রত্যেকেই জরুরি সেবা নম্বর ৩৩৩ এ কল করে খাদ্য সহায়তা চাওয়ার পর তাদেরকে খাদ্য সহায়তা করা হয়েছে।

খাদ্য সহায়তা পাওয়া ডাবরের হতদরিদ্র আলী নূর বলেন, একজনের সহায়তা নিয়ে জাতীয় সেবা নম্বর ৩৩৩ এ কল দেওয়ার পর ইউএনও স্যার আমাকে খাদ্য সহায়তা করেছেন। এজন্য তাকে ও সরকারকে ধন্যবাদ।

শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার উজ্ জামান বলেন, আমাদের এখানে যতেষ্ট বরাদ্দ আছে। সে তুলনায় কল পাই খুবই কম। লোক আমাদেরকে অবগত করলে আমরা সহায়তা করবো। যারা অভাব অনটনে থাকেন তারা যদি জাতীয় সেবা নম্বরে কল করে অথবা আমাদের কাছে আবেদন করেন আমরা সহায়তা করবো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.