Sylhet Today 24 PRINT

ছাতকে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ

ছাতক প্রতিনিধি |  ২৪ ডিসেম্বর, ২০২১

দ্বিতীয় ধাপে ছাতকের ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নব-নির্বাচিত ১০ জন  চেয়ারম্যান ও ১২০ জন সদস্য-সদস্যাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ডিসেম্বর) সকালে উপজেলা সম্মেলন কক্ষে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান, ছাতক থানার ওসি মিজানুর রহমান।

শপথ গ্রহণ করেন, ছাতক সদর ইউপি  চেয়ারম্যান সাইফুল ইসলাম, কালারুকা ইউপি অদুদ আলম, খুরমা উত্তর ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ, খুরমা দক্ষিণ ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, চরমহল্লা ইউপি চেয়ারম্যান আবুল হাসনাত, দোলারবাজার ইউপি চেয়ারম্যান নুরুল আলম, ছৈলা আফজলাবাদ ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ, গোবিন্দগঞ্জ-সৈদেরগাও ইউপি চেয়ারম্যান সুন্দর আলী, ইসলামপুর ইউপি চেয়ারম্যান সুফি আলম সুহেল, জাউয়াবাজার ইউপি চেয়ারম্যান আব্দুল হক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.