Sylhet Today 24 PRINT

লামাবাজারে লেগুনায় আগুন দিল হরতালকারীরা

নগরীর লামাবাজারে রাত পৌনে ১০ টায় একটি লেগুনায় আগুন দিয়েছে হরতালকারী ।

নিজস্ব প্রতিবেদক |  ০৪ ফেব্রুয়ারী, ২০১৫

ফাইল ছবি

নগরীর লামাবাজারে রাত সাড়ে ৯টার দিকে একটি লেগুনায় আগুন দিয়েছে হরতাল ও অবরোধকারীরা । বুধবার রাত পৌনে ১০ টায় এসএমপির কোতয়ালী থানার লামাবাজার

পুলিশ ফাড়ির কাছে এ ঘটনা ঘটে । প্রত্যেক্ষদর্শী সুত্রে জানা যায়,পুলিশ ডিউটিতে থাকা সিলেট ছ ১১-১৪৬৬ লেগুনা গাড়িটি লামাবাজর পয়েন্টে আসা মাত্র পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা হরতাল ও অবরোধ সর্মতনকারীরা পেট্রোল বোমা ছুড়ে মারে। তাতে পুরো গাড়িতে আগুন ধরে যায়।  চালক অগ্নি দগ্ধ হন। তাকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবেতার নাম জানা যায়নি। খবর পেয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনা স্থল পরিদর্শন করেন। এবং স্থনিীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আনলেও পুড়ে গেছে সম্পন্ন গাড়ি। স্থানিয় এলাকায় ছাত্রলীগ কর্মীরা তাৎক্ষনিক মিছিল করে তীব্র প্রতিবাদ জানিয়েছে । এ ব্যাপারে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে  জানান,খবর পেয়ে পুলিশ কমিশনার সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনা স্থল পরিদর্শন করেছেন । এবং অপরাধীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রাখা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.