ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি | ২৬ ডিসেম্বর, ২০২১
ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাব, ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতি ও উপজেলার ছত্তিশ গ্রামের স্নাতক ও স্নাকোত্তর (সমমান) পাস করা শিক্ষার্থীদের আলোকিত পিতা-মাতাকে সংবর্ধনা দিয়েছে লার্নিং স্কুল।
শনিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টায় স্কুল ক্যাম্পাসে এ সংবর্ধনা দেওয়া হয়। স্কুলের ব্যবস্থাপনা পরিচালক খাইরুল ইসলাম ও স্কুলের প্রধান শিক্ষক সাহেদুর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ রবীন্দ্র কুমার নাথ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মোহিনী বেগম।
সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি রিয়াজ উদ্দীন ইসকা, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাবুল, ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী, ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি নুরুল ইসলাম বাছিত, সহ সভাপতি বিলাল আহমদ, সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ মাহমুদ জুয়েল, উচ্চ শিক্ষার জন্য যুক্তরাজ্যে প্রবাস গমন উপলক্ষে স্কুলের পরিচালক বিদায়ী অতিথি আব্দুর রহমান তুহিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, ইউপি সদস্য বাদশা মিয়া, জুবেদ আহমদ, সমাজকর্মী ও শিক্ষানুরাগী মো. রুকুনুজামান চৌধুরী, জুনেদ আহমদ মাল্লুম, লার্নিং স্কুলের পরিচালক তানভীর হোসেন, আব্দুল মুমিন, আব্দুল ওয়াহিদ শিমুল, নবনিযুক্ত ব্যবস্থাপক সাইদুল কবির, প্রবাসী এলাইছ মিয়া, সমাজকর্মী ফারদিন আহমদ মিমন, তাজুল ইসলাম, জাহাঙ্গীর আলম মোজাহিদ ও মিজানুর রহমান প্রমুখ।
শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সাহেদ আহমদ। সবশেষে আলোকিত পিতা-মাতা ও সংবর্ধিত অতিথিদের সম্মননা ক্রেষ্ট প্রদান করা হয়।
বক্তারা বলেন, মা-বাবা জীবনের ভোগবিলাস বাদ দিয়ে সন্তানের লেখাপড়ার জন্যে জীবনভর অনেক কষ্ট করে। সেই মা-বাবাকে সংবর্ধনা দিয়ে তাদের সম্মান জানানো সত্যিই মহৎ উদ্যোগ। সাধারণত পরীক্ষায় পাস করলে শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। তিনি আরও বলেন, যে সমাজে গুণীজনের কদর নেই সে সমাজে গুণীজন সৃষ্টি হয় না। একজন গুণীজন ইচ্ছা করলে একটি সমাজের চিত্র পাল্টে দিতে পারে। আর এজন্য প্রয়োজন সদিচ্ছা ও যুগান্তকারী উদ্যোগ।