Sylhet Today 24 PRINT

সিলেট শহরতলী থেকে মেছো বাঘ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক |  ২৬ ডিসেম্বর, ২০২১

সিলেট শহরতলীর দলই পাড়া গ্রামের দূর্গাবাবুর বাড়ির শেয়াল পাতা ফাঁদে শুক্রবার রাতে একটি মেছোবাঘ ধরা পরে। আটক বাঘটি দেখতে শনিবার সকাল থেকে সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের এই বাড়িতে উৎসুক দর্শনার্থীরা ভীড় জমায়।

এ সময় আদিবাসী নেতা গৌরাঙ্গ পাত্র পরিবেশকর্মীদের সাথে যোগাযোগ করেন। বাপা সিলেটের সাধারন সম্পাদক আব্দুল করিম কিম মেছো বাঘটি উদ্ধারের উদ্যোগ নেন। বন্যপ্রাণী সংরক্ষন বিভাগের বিভাগীয় কর্মকর্তা রেজাউল করিম চৌধুরীকে বিকালে বন বিভাগের একটি উদ্ধারকারী দল প্রেরণ করে বাঘটি তাদের জিম্মায় নেন।
 
সিলেট বন বিভাগের টাউন রেঞ্জ কর্মকর্তা (ওয়াইল্ডলাইফ) মো. শহীদুল্লাহ বলেন, শেয়ালের ফাঁদে আটকে পড়া মেছো বিড়ালটি সুস্থ ছিল। শনিবার সকালে আমরা খবর পেয়ে শহরতলীর খাদিমনগরের গিয়ে উদ্ধার করি। পরে বিকেল সাড়ে চারটার দিকে সিলেটের খাদিম জাতীয় উদ্যানে মেছো বিড়ালটি অবমুক্ত করা হয়েছে।

এসময় খাদিম নগর বিট কর্মকর্তা জহিরুল ইসলামসহ বন বিভাগের কর্মকর্তা এবং পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.