সিলেটটুডে ডেস্ক | ২৬ ডিসেম্বর, ২০২১
চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে সুনামগঞ্জের জগন্নাথপুরের সাতটি ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট গ্রহণ শুরু হয়েছে। রোববার (২৫ নভেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, চলবে একটানা বিকাল ৪টা পর্যন্ত।
সুষ্ঠুভাবে এসব নির্বাচনে ভোটগ্রহণের জন্য সবধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। গতকাল শনিবার প্রতিটি কেন্দ্রে নির্বাচনী সামগ্রী পৌঁছে গেছে। ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে মাঠে নিয়োজিত আছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, গত ১০ নভেম্বর চতুর্থ ধাপে জগন্নাথপুরে কলকলিয়া, পাটলী, চিলাউড়া, হলদিপুর, রানীগঞ্জ, সৈয়দপুর-শাহারপাড়া, আশারকান্দি ও পাইলগাঁও ইউনিয়নের এই সাতটি ইউপিতে ভোটের তফসিল ঘোষণা করা হলেও আজ ভোটগ্রহণ শুরু হয়। সাত ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১ লাখ ৪০ হাজার ৭২ জন।
জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মুজিবুর রহমান জানান, সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। জগন্নাথপুরের সাতটি ইউনিয়নে মোট ভোট কেন্দ্রে ৭৭টি। ভোটের মাঠে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন।