Sylhet Today 24 PRINT

জুড়ীতে চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ

জুড়ী প্রতিনিধি |  ২৬ ডিসেম্বর, ২০২১

মৌলভীবাজারের জুড়ী উপজেলার পাঁচ ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান, ইউপি সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে।

রোববার (২৬ ডিসেম্বর) সকাল ১১টায় মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে ইউপি চেয়ারম্যানদের শপথ পাঠ করান জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

এসময় সাধারণ সদস্য ও সংরক্ষিত আসনের সদস্যদের শপথ পাঠ করান জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা।

শপথ গ্রহণকারী চেয়ারম্যান হলেন- মাছুম রেজা (জায়ফর নগর ইউনিয়ন), আনফর আলী (পশ্চিম জুড়ী ইউনিয়ন), আব্দুল কাইয়ুম (গোয়ালবাড়ী ইউনিয়ন), রুহেল আহমদ (পূর্ব জুড়ী ইউনিয়ন) ও আব্দুল নূর (সাগরনাল ইউনিয়ন)।

শপথ গ্রহণ অনুষ্ঠানে জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.