Sylhet Today 24 PRINT

আলীনগরে আ.লীগের প্রার্থী শিশু বিজয়ী

নিজস্ব প্রতিবেদক: |  ২৬ ডিসেম্বর, ২০২১

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সিলেটের বিয়ানীবাজার উপজেলার ১ নম্বর আলীনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী আহবাবুর রহমান খান শিশু।

এই ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীর নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন স্বতন্ত্র (বিএনপি) প্রার্থী মামুনুর রশিদ মামুন।

নির্বাচনে আহবাবুর রহমান খান শিশু ৫৫৪৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বর্তমান চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মামুনুর রশিদ মামুন পেয়েছেন ৪৯৮৭ ভোট।

ইউপি নির্বাচনে অন্য দুই প্রতিদ্বন্দ্বী ছিলেন সাদেক আহমেদ চৌধুরী টুরু (স্বতন্ত্র) ও জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা হোসাইন আহমদ।

উল্লেখ্য, আহবাবুর রহমান খান শিশুর এটা দ্বিতীয় নির্বাচন। ২০১১ সালের নির্বাচনে তিনি বর্তমান চেয়ারম্যান মামুনুর রশীদ মামুনের কাছে পরাজিত হন। পরের নির্বাচনে মামুন আওয়ামী লীগ প্রার্থী নজরুল ইসলাম জায়গীরদারকে হারিয়ে নির্বাচিত হন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.