Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে দুই ইউপিতে জামায়াত প্রার্থীর জয়

নিজস্ব প্রতিবেদক: |  ২৬ ডিসেম্বর, ২০২১

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সিলেটের বিয়ানীবাজার উপজেলার দুই ইউপিতে বিজয়ী হয়েছেন জামায়াতের (স্বতন্ত্র) প্রার্থী।

তারা হলেন- বিয়ানীবাজার উপজেলা জামায়াতের সেক্রেটারি ফরিদ আল মামুন (১০ নম্বর মুড়িয়া ইউনিয়ন) ও ইউনিয়ন জামায়াত নেতা দেলোয়ার হোসেন (১১ নম্বর লাউতা ইউনিয়ন)।

স্থানীয়ভাবে পাওয়া ফলাফল অনুযায়ী, ১০ নম্বর মুড়িয়া ইউনিয়ন বিয়ানীবাজার উপজেলা জামায়াতের সেক্রেটারি ফরিদ আল মামুন ভোট পেয়েছেন ৬ হাজার ২২। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির পেয়েছেন ৩ হাজার ৩৪৭ ভোট।

অপরদিকে ১১ নম্বর লাউতা ইউনিয়নে তিনবার নির্বাচন করে জয়ের মুখ দেখেছেন ইউনিয়ন জামায়তের নেতা দেলোয়ার হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান গৌছ উদ্দিন। ওই ইউনিয়নে নৌকার প্রার্থী আব্দুল জলিল তৃতীয় হয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.