নিজস্ব প্রতিবেদক: | ২৬ ডিসেম্বর, ২০২১
চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে ১টিতে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী। ৪টিতেই নৌকার প্রার্থীরা পরাজিত হয়েছেন।
চারটির মধ্যে ২টি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী, ১টি ইউনিয়নে জাতীয় পার্টি ও ১টি ইউনিয়নে স্বতন্ত্র (বিএনপি) প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
প্রাথমিকভাবে পাওয়া ফলাফলে জানা গেছে, সলুকাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে নুরে আলম সিদ্দিকী তপন (নৌকা), পলাশ ইউনিয়নে সোহেল মিয়া (মোটরসাইকেল), বাদাঘাট দক্ষিণ ইউনিয়নে অ্যাডভোকেট ছবাব মিয়া (মোটরসাইকেল), ফতেহপুর ইউনিয়নে ফারুক মিয়া (লাঙ্গল) ও ধনপুর ইউপিতে একজন স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।