Sylhet Today 24 PRINT

দিরাইয়ে বিদ্রোহী ও বিএনপি দাপটে ৬ ইউপিতে নৌকার ভরাডুবি

নিজস্ব প্রতিবেদক: |  ২৬ ডিসেম্বর, ২০২১

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সুনামগঞ্জের দিরাই উপজেলার ৯টি ইউনিয়নের মাত্র ৩টিতে চেয়ারম্যান পদে ক্ষমতাসীন দলের প্রতীক নৌকা জয় পেয়েছে। আর ৪টিতে আওয়ামী লীগের বিদ্রোহী, ২টিতে স্বতন্ত্র (বিএনপি) প্রার্থী বিজয়ী হয়েছেন।

স্থানীয়ভাবে পাওয়া ফলাফল অনুযায়ী, আওয়ামী লীগের বিজয়ীরা হলেন- রফিনগর ইউনিয়নে শৈলেন চন্দ্র তালুকদার ( নৌকা), করিমপুর ইউনিয়নের লিটন চন্দ্র দাস (নৌকা) জগদল ইউনিয়নের হুমায়ূন রশীদ লাভলু (নৌকা)।

আআওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের মধ্যে ভাটিপাড়া ইউনিয়নের বদরুল ইসলাম চৌধুরী মিফতা (মোটরসাইকেল), রাজানগর ইউনিয়নের জুয়েল মিয়া (চশমা), চরনারচর ইউনিয়নের পরিতোষ রায় (আনারস), কুলঞ্জ ইউনিয়নের একরার হোসেন (মোটরসাইকেল) বিজয়ী হয়েছেন।

বিএনপি স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে সরমঙ্গল মোয়াজ্জেম হোসেন জুয়েল (চশমা) এবং তাড়ল ইউনিয়নে আলী আহমদ (চশমা) বিজয়ী হয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.