Sylhet Today 24 PRINT

সাতছড়িতে কাউন্টার টেররিজমের অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার

সিলেটটুডে ডেস্ক |  ২৭ ডিসেম্বর, ২০২১

হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের (সিটিটিসি)।

সোমবার (২৭ ডিসেম্বর) সকালে সিটিটিসি'র ডিসি আব্দুল মান্নান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাতছড়ি জাতীয় উদ্যানে সিটিটিসির অভিযানে ইতোমধ্যে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার হয়েছে। অভিযান এখনও চলছে।

পরে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান সিটিটিসি'র এই কর্মকর্তা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.