Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে তরুণীর গলা কাটা লাশ উদ্ধার

নবীগঞ্জ প্রতিনিধি: |  ২৭ ডিসেম্বর, ২০২১

প্রতীকী ছবি

নবীগঞ্জে জুবা বেগম (১৭) নামের এক তরুণীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুুলিশ।

সোমবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলার হরিনগর এলাকায় রাস্তার পাশের একটি ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

জুবা বেগম উপজেলার বড় ভাকৈর ইউনিয়নের বাগাউড়া গ্রামের সুফি মিয়ার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারী পুলিশ সুপার (নবীগঞ্জ-বাহুবল সার্কেল) আবুল খায়ের চৌধুরী।

জুবা বেগমের বাবা সুফি মিয়া বলেন, ‘প্রতিদিনের মতো রাতে এক সাথে খাওয়া দাওয়া করে মেয়ে পাশের রুমে ঘুমিয়েছিল। আমি সকাল ঘুম থেকে ওঠে ধানক্ষেতে চলে যাই। হঠাৎ করে আমার কাছে খবর আসে আমার মেয়ের লাশ পাওয়া গেছে গলা কাটা।’

তিনি আরও বলেন, ‘আমি মেয়ে হত্যাকারীর বিচার চাই।’

এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.