Sylhet Today 24 PRINT

ফেঞ্চুগঞ্জে অজ্ঞাত মরদেহ উদ্ধার

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি |  ২৭ ডিসেম্বর, ২০২১

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

সোমবার (২৭ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়নের কটালপুর বাজারের পাশে একটি ওই ব্যক্তির লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন এলাকাবাসী।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ লাশের পরিচয় উদঘাটনের জন্য কাজ করছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.