বড়লেখা প্রতিনিধি: | ২৭ ডিসেম্বর, ২০২১
মৌলভীবাজারের বড়লেখায় যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসীদের স্বেচ্ছাসেবী সংগঠন বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকে’র উদ্যোগে ৫০ জন এতিম, অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
প্রত্যেক শিক্ষার্থীকে নগদ ১ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে রোববার (২৬ ডিসেম্বর) দুপুরে বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকে’র আয়োজনে পৌর শহরের সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠান হয়। বড়লেখা প্রেসক্লাব, বড়লেখা ব্লাড ডোনেট ক্লাব ও দুর্বার মুক্ত স্কাউট এতে সহযোগিতা করে।
এতে সভাপতিত্ব করেন বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকে’র জ্যেষ্ঠ সহ সভাপতি হাসান পারভেজ চৌধুরী (রাসেল)।
বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকে’র প্রতিনিধি শিক্ষক বদরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্কাউটের যুগ্ম সম্পাদক ও বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকে’র বাংলাদেশ প্রতিনিধি মো. নাজিম উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী ফাউন্ডেশনের সুপারভাইজার মো. আব্দুল বারী, সাবেক ফুটবলার মো. শফিক উদ্দিন, বড়লেখা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, সাংবাদিক লিটন শরীফ, উপজেলা শিক্ষা কমিটির সদস্য ও সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুল হোসেন, বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকে’র প্রতিনিধি কামরুল ইসলাম প্রমুখ।