Sylhet Today 24 PRINT

সাত দিনের মধ্যে করোনার টিকার ২য় ডোজ নেয়ার আহ্বান সিসিকের

নিজস্ব প্রতিবেদক |  ২৭ ডিসেম্বর, ২০২১

সিসিকের স্বাস্থ্য বিভাগ এক জরুরী সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সিলেট সিটি করপোরেশনের আওতায় যে সকল টিকাগ্রহীতাগণ মডার্না, কোভিশিল্ড (অক্সফোর্ড, অ্যাস্ট্রেজেনেকা) ও সিনোফার্মা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেন নি, তারা আগামী ০৭ (সাত) কার্যদিবসের মধ্যে নগরভবনের নীচ তলায় যোগাযোগ করে টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করতে পারবেন।

বর্তমানে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড, মডার্ন ও সিনো ফার্মা টিকার ২য় ডোজ পর্যাপ্ত পরিমানে স্বাস্থ্য বিভাগের নিকট চাহিদানুযায়ী পর্যাপ্ত মজুদ রয়েছে। তাই যারা রেজিস্ট্রেশন করে প্রথম ডোজ টিকা গ্রহণ করেছেন কিন্তু দ্বিতীয় ডোজের জন্য মোবাইলে এসএমএস পাননি তারাও একই সময়ে টিকা নিতে পারবেন।

বিজ্ঞপ্তিতে, স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড টিকার অপেক্ষমান তালিকার ২য় ডোজ প্রদানে সকলের সহযোগিতা কামনা করেছেন সিসিক কতৃপক্ষ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.