Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে ইয়াবাসহ ভুয়া পুলিশ আটক

সুনামগঞ্জ প্রতিনিধি |  ২৮ ডিসেম্বর, ২০২১

সুনামগঞ্জের পৌর এলাকার জামতলা এলাকা থেকে অভিযান চালিয়ে ইয়াবাসহ আব্দুল জব্বার শিপলু (২৮) নামে এক ভুয়া পুলিশকে আটক করেছে র‍্যাব।

গতকাল সোমবার দুপুরে শহরের জামতলা এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি আরপিন নগর এলাকার মৃত সরাব মিয়ার ছেলে। এসময় র‍্যাব তার কাছ থেকে ৩৬ পিস ইয়াবা, ১৫০ গ্রাম গাঁজা ও নেমপ্লেটসহ পুলিশের জ্যাকেট ও জুতা উদ্ধার করে র‍্যাব।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-৯ সিপিসি-৩ এর উপ-পরিচালক লে. কমান্ডার সিঞ্চন আহমেদ জানান, এসপি মো. ইকরামুল আহাদের নেতৃত্বে র‍্যাবের একটি চৌকস অভিযানিক দল জামতলা এলাকা থেকে অভিযান চালিয়ে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ১৮৬০ সালের পেনাল কোড আইনের ১৭০/১৭১/৪১৯ ধারা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.