Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে গাঁজাসহ আটক ১

কমলগঞ্জ প্রতিনিধি |  ২৮ ডিসেম্বর, ২০২১

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারে র‌্যাব-৯ এর অভিযানে ৬ কেজি গাঁজাসহ আব্দুল রহিম ভুট্টো (৪১) নামে একজনকে আটক করা হয়েছে।

সোমবার রাত সাড়ে নয়টায় র‌্যাব গাঁজাসহ তাকে আটক করে।

আটক আব্দুল রহিম ভুট্টো উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানের বাজার লাইনের ইয়াকুব মিয়ার ছেলে।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ পৌরসভা ভানুগাছ চৌমোহনায় তাজ ভেরাইটিজ স্টোরের সামনে থেকে পলিথিনের বেগে করে ৬ কেজি গাঁজা পাচার করার সময় তাকে আটক করা হয়। উদ্ধারকৃত গাঁজা ও আটককৃত আসামিকে রাতে কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক আইনে থানায় মামলা দায়েরের পর আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.