Sylhet Today 24 PRINT

ছাতকে দুই সহোদরের ছুরিকাঘাতে প্রাণ গেল দাদির

ছাতক প্রতিনিধি: |  ২৮ ডিসেম্বর, ২০২১

প্রতীকী ছবি

ছাতকে দুই নাতির ছুরিকাঘাতে খুন হয়েছেন দাদি তাছলিমা বেগম (৬৫)।

তাছলিমা উপজেলার নোয়ারাই ইউনিয়নের বারকাহন গ্রামের মৃত চান্দ আলীর স্ত্রী। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাতে এই ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে রাতে তাছলিমা বেগমকে ঘর থেকে ডেকে নেয় নাতি হৃদয় হাসান (২০) ও মুন্না (১৮)। এসময় তারা বৃদ্ধা তাছলিমা বেগমকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা আহত তাছলিমা বেগমকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

হৃদয় হাসান ও মুন্না বারকাহন গ্রামের বুরহান উদ্দিনের ছেলে এবং তাছলিমা বেগমের নাতি। বুরহান উদ্দিনের প্রথম স্ত্রীর সন্তান তারা। পুলিশ হৃদয় হাসানের মা রানী বেগমকে আটক করেছে।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.