Sylhet Today 24 PRINT

আলিয়া মাদ্রাসায় গোপন বৈঠক, ৩ শিবিরকর্মী আটক

নিজস্ব প্রতিবেদক |  ২৯ ডিসেম্বর, ২০২১

সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসার পাঠাগারে গোপন বৈঠক চলাকালে ছাত্র শিবিরের ৩ কর্মীকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে মহানগর পুলিশের একটি দল সিলেট নগরের চৌহাট্টাস্থ সরকারি আলিয়া মাদ্রাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ সময় সেখান থেকে দুটি মোটরসাইকেল ও বেশকিছু লিফলেট উদ্ধার করে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ।

আটককৃতরা হলেন, সিলেট শহরতলীর জালালাবাদ থানাধীন আটগাঁও গ্রামের আব্দুল গফুরের ছেলে আমিনুর রহমান, দক্ষিণ সুরমার সিলামের আসাদ মিয়ার ছেলে শাহার আহমদ তানভির আহমদ নামের আরও এক যুবককে আটক করা হয়।

তিনি জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে শিবির কর্মীদের গোপন বৈঠকের খবর পেয়ে অভিযান চালান তারা। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থেকে কয়েকজন নেতাকর্মী পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়।

এদিকে সরকারি প্রতিষ্ঠানের পাঠাগারে কিভাবে শিবিরকর্মীরা গোপন বৈঠকের সুযোগ পেয়েছে, তা তদন্ত করে দেখা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানায় পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.