Sylhet Today 24 PRINT

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ‘মুক্তিযুদ্ধ ও বিজয়’ শীর্ষক চিত্রাংকন প্রতিযোগিতা

সিলেটটুডে ডেস্ক |  ২৯ ডিসেম্বর, ২০২১

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সিলেটের টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন ইমজার আয়োজনে ‘মুক্তিযুদ্ধ ও বিজয়’ শীর্ষক উন্মুক্ত চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

আগামী ৮ জানুয়ারি শনিবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত সিলেট কেন্দ্রিয় শহিদ মিনার প্রাঙ্গনে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ক থেকে ঘ পর্যন্ত ৪টি বিভাগে (প্লে গ্রুপ থেকে ২য় শ্রেণি ক বিভাগ, ৩য় থেকে ৫ম শ্রেণি খ বিভাগ, ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি গ বিভাগ, ৯ম থেকে ১০ম শ্রেণি ঘ বিভাগ) শিশুরা অংশ নিবে।

আঁকাআঁকির মাধ্যম ইচ্ছেমতো। আগ্রহীরা আগামী ৫ জানুয়ারির মধ্যে শিক্ষার্থীর নাম, পিতা, মাতা ও শেণি, স্কুলের নাম এবং মোবাইল নাম্বার লিখে জিন্দাবাজার ব্লু ওয়াটার শপিং সিটি ৯ম তলাস্থ ইমজা কার্যালয়ে অথবা জালালীয়া নানার দোকান, নজরুল চত্বর, রিকাবীবাজার, সিলেট এ ঠিকানায় জমা দিবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.