Sylhet Today 24 PRINT

রাজনগরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১

মৌলভীবাজার প্রতিনিধি |  ০৪ ডিসেম্বর, ২০১৫

মৌলভীবাজারের রাজনগরে সড়ক দুর্ঘটনায় এক পিকআপ ভ্যান চালকের মৃত্যু হয়েছে। নিহতের নাম সোহেল মিয়া (২২), তিনি হবিগঞ্জের বাহুবল উপজেলার বাসিন্দা। এ সময় কামাল মিয়া (২৫) নামে আরও একজন আহত হয়েছেন।

শুক্রবার (৪ ডিসেম্বর) ভোরে উপজেলার লংগরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 
 
আহত কালাম মিয়াকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
 
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে লংগরপুল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ভ্যান সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই চালক সোহেলের মৃত্যু হয়। 
রাজনগর থানার উপ-পরিদশক (এসআই) উত্তম কুমার দাস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। 
 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.