নিজস্ব প্রতিবেদক | ৩০ ডিসেম্বর, ২০২১
জ্যেষ্ঠ আলোকচিত্রী
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। সিলেট শিক্ষাবোর্ডের অধীনে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের মধ্যে পাশের হার এবং জিপিএ-৫ এই দুই সূচকেই ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বঙ্গভবন থেকে সুইচ টিপে ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করেন। মূল কার্যক্রম হয় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে।
এদিকে সিলেট শিক্ষা বোর্ডের ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, এবছর পরীক্ষায় ১ লাখ ১৯ হাজার ৫৫৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে পাশ করেছে ১ লাখ ১৫ হাজার ৭০০ জন।
পাশ করাদের মধ্যে ৫১ হাজার ৩৮৬ জন ছেলে ও ৬৪ হাজার ৩১৪ জন মেয়ে। এদিকে জিপিএ ৫ পাওয়া ৪ হাজার ৮৩৪ জন শিক্ষার্থীর মধ্যে ২ হাজার ২৮ জন ছেলে। ২ হাজার ৮০৬ জন মেয়ে।
এ বছর পাশের হার ৯৬ দশমিক ৭৮ শতাংশ। গত বছরের চেয়ে এ বছর পাসের হার বেড়েছে ১৭ দশমিক ৯৯ শতাংশ। গত বছর পাশের হার ছিল ৭৮ দশমিক ৭৯ শতাংশ।