বড়লেখা প্রতিনিধি: | ৩০ ডিসেম্বর, ২০২১
মৌলভীবাজারের বড়লেখায় এবারের এসএসসি পরীক্ষায় উপজেলার ৩৩টি মাধ্যমিক বিদ্যালয়ের ৩ হাজার ৫১৮ জন শিক্ষার্থী পাশ করেছে। পাশের হার ৯৬ দশমিক ৮৮ শতাংশ। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৩০ জন শিক্ষার্থী। এদিকে বরাবরের মতো এবারও চমক দেখিয়েছে আরকে লাইসিয়াম স্কুলের শিক্ষার্থীরা।
এ শিক্ষাপ্রতিষ্ঠানের ৫৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। অন্যদিকে দাখিল পরীক্ষায় পাশ করেছে ৫৬৩ জন। পাশের হার ৯৩ দশমিক ৯৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৯ জন শিক্ষার্থী।
অপরদিকে কারিগরিতে ৮৮ জন শিক্ষার্থী পাশ করেছে। তবে কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি। পাশের হার ৯৪ দশমিক ৬২ শতাংশ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এসএসসি পরীক্ষায় বড়লেখা উপজেলার আরকে লাইসিয়াম স্কুলের ৫৯ জন, দাসেরবাজার উচ্চ বিদ্যালয়ের ১৫ জন, গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১৩ জন, দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের ১১ জন, সিদ্দেক আলী উচ্চ বিদ্যালয়ের ৪ জন, শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের ৪ জন, ইটাউরি হাজী ইউনুস মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ৪ জন, কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের ৪ জন, নারীশিক্ষা একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের ৩ জন, হাকালুকি উচ্চ বিদ্যালয়ের ৩ জন, হাজী আপ্তাব মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ৩ জন, পাকশাইল আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের ৩ জন, পিসি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ১ জন, ফকির বাজার উচ্চ বিদ্যালয়ের ১ জন ও শাহবাজপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের ১ জন ও চান্দগ্রাম উচ্চ বিদ্যালয়ের ১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
অন্যদিকে দাখিল পরীক্ষায় সুজাউল সিনিয়র ফাজিল মাদ্রাসার ৩ জন, পাথারিয়া গাংকুল মনসুরিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ২ জন, ইটারউরি মহিলা আলিম মাদ্রাসার ২ জন ও পরগনাহী দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসার ১ জন, চান্দগ্রাম সিনিয়র ফাজিল মাদ্রাসার ১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
বড়লেখা উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।