Sylhet Today 24 PRINT

সাইফুল হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

মাধবপুর প্রতিনিধি: |  ৩০ ডিসেম্বর, ২০২১

হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক সদর হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব টেকনিশিয়ান) সাইফুল ইসলামের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন হয়েছে।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে মাধবপুর উপজেলার মনতলা শাহজালাল সরকারি কলেজের সামনে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন হয়েছে।

মানবন্ধন শেষে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আমিনুল ইসলাম, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সুফিয়া আক্তার হেলেন, চৌমুহনী ইউপি চেয়ারম্যান আপন মিয়া, বহরা ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান, সহকারী অধ্যাপক সিদ্দীক মিয়া, ইউপি সদস্য আং রউফ, আহম্মদ আলী সরদার, মাধবপুর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউছ সামাদ বাবু, ছাত্রনেতা মনিরুল ইসলাম মন্টি প্রমুখ।

বক্তারা, সাইফুল ইসলামের হত্যাকারীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানবন্ধন চলাকালে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম উপস্থিত হয়ে একাত্মতা প্রকাশ করেন। পাশাপাশি খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি বাস্তবায়ন করতে পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.