জৈন্তাপুর প্রতিনিধি: | ৩০ ডিসেম্বর, ২০২১
জৈন্তাপুরে ৩টি শিক্ষা বোর্ডের অধিনে এসএসসি ও সমমানের পরীক্ষায় ২১টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১ হাজার ৯৪৪ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে পাশ করেছে ১ হাজার ৮৪৩ জন। জিপিএ-৫ পেয়েছে ৪২ জন। গড় পাশের হার ৯৪.৫৯ শতাংশ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেয় ৯২ জন। এর মধ্যে ৮টি জিপিএ-৫ সহ পাশ করেছে সবাই। জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ সংখ্যা ৯২ জন । এর মধ্যে পাস করেছে ৮৭ জন। পাশের হার ৯০.৯২ শতাংশ। হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেয় ২৩২ জন। এর মধ্যে ২টি জিপিএ-৫ সহ পাশ করেছে ২২৯ জন। পাশের হার ৯৮.৭১ শতাংশ। সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেয় ১৯১ জন। এর মধ্যে ১৬টি জিপিএ-৫ সহ পাশ করেছে ১৮৫ জন। পাশের হার ৯৬.৮৬ শতাংশ। সারীঘাট উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেয় ১৪৩ জন। এর মধ্যে ৩টি জিপিএ-৫ সহ পাশ করেছে ১৩৭ জন। পাশের হার ৯৫.৮০ শতাংশ। রাংপানি ক্যাপ্টেন রশিদ উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেয় ২২৮ জন । এর মধ্যে ৪টি জিপিএ-৫ সহ পাশ করেছে ২১১ জন। পাশের হার ৯২.৫৪ শতাংশ। চিকনাগুল আর্দশ উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেয় ১৫০ জন। এর মধ্যে ২টি জিপিএ-৫ সহ পাশ করেছে ১৪৪ জন। পাশের হার ৯৭ শতাংশ। বাউরভাগ উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেয় ৬৫ জন। এর মধ্যে পাশ করেছে ৬৩ জন। বিগ্রেডিয়ার মজুমদার বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেয় ২৯ জন। এর মধ্যে পাশ করেছে ২৯ জন। খাজার মোকাম উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেয় ৫২ জন। এর মধ্যে ১টি জিপিএ-৫ পাশ করেছে ৫২ জন। মাওলানা আব্দুল লতিফ জুলেখা গালর্স উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেয় ৪১ জন। এর মধ্যে পাশ করেছে ৪১ জন। রমজার রূপজান বাগোরখাল একাডেমী থেকে পরীক্ষায় অংশ নেয় ১১৮ জন। এর মধ্যে ২টি জিপিএ-৫ সহ পাশ করেছে ১১৬ জন। পাশের হার ৯৮.৩১ শতাংশ । চারিকাটা উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেয় ৬৩ জন। এর মধ্যে পাশ করেছে ৬২ জন। এম.আহমদ পাবলিক উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেয় ৬৫ জন। এর মধ্যে পাশ করেছে ৬৪ জন। পাশের হার ৯৮.৪৬ শতাংশ।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৪টি দাখিল মাদ্রাসা থেকে ১৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ১টি জিপিএ-৫ সহ পাশ করেছে ১৪২ জন শিক্ষার্থী। খরিল নেজামুল উলুম আলিম মাদ্রাসার পরীক্ষার্থীর সংখ্যা ২৮ জন। এর মধ্যে ১টি জিপিএ-৫ সহ পাশ করেছে ২৬ জন। পাশের হার ৯২.৮৫ শতাংশ। জৈন্তা ডিএস মাদ্রাসা পরীক্ষার্থীর সংখ্যা ৭৩ জন। এর মধ্যে পাশ করেছে ৫৬ জন। পাশের হার ৭৯.৭০ শতাংশ। সেনগ্রাম মোহাম্মদীয়া সালাফিয়া দাখিল মাদ্রাসায় পরীক্ষার্থীর সংখ্যা ২৮ জন। এর মধ্যে পাশ করেছে ২২ জন। চারিকাটা দারুল ইসলাম মাদ্রাসায় পরীক্ষার্থীর সংখ্যা ৩১ জন। এর মধ্যে পাশ করেছে ৩০ জন।
অপরদিকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে উপজেলার ৩টি বিদ্যালয় থেকে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ২২২জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। ৩টি জিপিএ-৫ সহ পাশ করেছে ১৮৯ জন শিক্ষার্থী। জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজ থেকে পরীক্ষার্থী অংশ নেয় ৮৯ জন। এর মধ্যে ২টি জিপিএ-৫ সহ পাশ করেছে ৭২ জন। পাশের হার ৮১.০০ শতাংশ। বিগ্রেডিয়ার মজুমদার বিদ্যানিকেন উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষার্থী অংশ নেয় ৯৩ জন। এর মধ্যে পাশ করেছে ৮০ জন। পাশের হার ৭৪.০৪ শতাংশ। আমিনা হেলালী টেকনিকেল কলেজ থেকে পরীক্ষার্থী অংশ নেয় ৪০ জন। এর মধ্যে ১টি জিপিএ-৫ সহ পাশ করেছে ৩৭ জন। পাশের হার ৯২.০৫ শতাংশ।