Sylhet Today 24 PRINT

শান্তিগঞ্জে কাপড়ের দোকানে অগ্নিকাণ্ড, ১০ লাখ টাকার ক্ষতি

শান্তিগঞ্জ প্রতিনিধি: |  ৩০ ডিসেম্বর, ২০২১

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা মধ্য বাজারে আবদুল হেকিম মার্কেটের হাই চয়েজ গার্মেন্টস্ নামের একটি কাপড়ের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে দোকানে থাকা সবকিছু পুড়ে গেছে। এতে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি দোকানের মালিক আক্তার হোসেনের।

বুধবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আক্তার হোসেন বলেন, ‘বুধবার রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাসায় চলে যাই। মধ্য রাত ১টার দিকে মার্কেটের প্রহরী আমাকে ফোন করে দোকানে আগুন লাগার বিষয়টি জানায়। খবর পেয়ে আমি দ্রুত মার্কেটে চলে যাই। অনেক চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে না পেরে ফায়ার সার্ভিস স্টেশনে ফোন দেই। তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে আগুনে দোকানের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এতে আমার ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’

এ ব্যাপারে উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার জিসানুর রহমান নাবিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে ফায়ার ফাইটার টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট-সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়েছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.