Sylhet Today 24 PRINT

নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরির দায়ে জরিমানা

বড়লেখা প্রতিনিধি: |  ৩০ ডিসেম্বর, ২০২১

মৌলভীবাজারের বড়লেখায় তিনটি বেকারিকে ৪৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে এই অভিযান চালানো হয়। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী।

আদালত সূত্রে জানা গেছে, নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরির অপরাধে বড়লেখা পৌরশহরের গ্রামীণ বেকারিকে ২০ হাজার, বিসমিল্লাহ বেকারিকে ২০ হাজার ও জুমা বেকারিকে ৩ হাজার টাকা জরিমান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী বৃহস্পতিবার বিকেলে তিনটি বেকারিকে জরিমানার সত্যতা নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.