Sylhet Today 24 PRINT

ফেঞ্চুগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি: |  ৩০ ডিসেম্বর, ২০২১

ফেঞ্চুগঞ্জ উপজেলার ২ নম্বর মাইজগাঁও ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে নুকফ সংসদ।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে উপজেলার নুরপুরস্থ নুকফ সংসদের কার্যালয়ে ২৪ জন মুক্তিযোদ্ধাকে এই সংবর্ধনা দেওয়া হয়।

এতে সভাপতিত্ব করেন নুকফের সাবেক আহ্বায়ক সিরাজুল ইসলাম খসরু।

সংগঠনের সভাপতি মোয়াজ্জেম হোসেন শাহেদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি নুরুল ইসলাম বাছিত, সিলেট চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক এহতেশামুল হক চৌধুরী, নুকফের প্রধান উপদেষ্টা ও সিআইপি বদরুল ইসলাম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা গৌছুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছিত চৌধুরী মাসুক, বীর মুক্তিযোদ্ধা ফয়জুল ইসলাম মানিক, বীর মুক্তিযোদ্ধা আজমল হোসেন রইফ, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দীন ইসকা, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাবুল, সাংবাদিক মামুনুর রশীদ, নুকফ সংসদের সাধারণ সম্পাদক আল কাওছার হবিব টিটু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি আব্দুল হাই নন্না ও সাধারণ সম্পাদক সেলিম আহমদ জুবেল।

হোসাইন মোহাম্মদ বাবুর কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন অতিথিরা। স্বাধীনতার ৫০ বছর পরে নিজ এলাকায় সংবর্ধনা পেয়ে বীর মুক্তিযোদ্ধারা আবেগ আপ্লুত হয়ে পড়েন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.