Sylhet Today 24 PRINT

বড়লেখা উপজেলা জামায়াত সেক্রেটারীসহ গ্রেফতার ২

বড়লেখা প্রতিনিধি |  ০৪ ডিসেম্বর, ২০১৫

মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা জামায়াতের সেক্রেটারি ফয়ছল আহমদ (৪৫) ও বর্ণি ইউপি জামায়াতের সভাপতি কামাল উদ্দিন (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে বর্ণি ইউপির এম মন্তাজিম আলী কলেজ এলাকা থেকে এদের গ্রেফতার করা হয়েছে। জামায়াত সেক্রেটারি ফয়ছল আহমদ বর্ণি ইউপির হাজী আব্দুল করিমের পুত্র ও কামাল উদ্দিন মৃত মোবারক আলীর পুত্র।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পুলিশ এসল্ট মামলাসহ একাধিক নাশকতার মামলা রয়েছে।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান উপজেলা জামায়াতের সেক্রেটারি ও বর্ণি ইউপি সভাপতিকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.