Sylhet Today 24 PRINT

সিলেট জেলা পুলিশ দল জিতল আইজিপি কাপ টি-২০

সিলেটটুডে ডেস্ক |  ৩১ ডিসেম্বর, ২০২১

আইজিপি কাপ-২০২১ টি-২০ ফাইনালে স্বাগতিক সুনামগঞ্জ জেলা পুলিশ দলকে ফাইনালে হারিয়ে শিরোপা অর্জন করেছে সিলেট জেলা পুলিশ।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে সুনামগঞ্জ পুলিশলাইন্স মাঠে ফাইনাল পর্বের খেলায় ১৫ রানে হারিয়ে প্রথমবারের মত চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে সিলেট জেলা পুলিশ ক্রিকেট টিম।

খেলা শেষে সিলেটের রেঞ্জ ডিআইজি মফিজ উদ্দিন আহমদ পুরস্কার বিতরণ করেন।

এর আগে গত ২০ বিকাল দেড়টায় সুনামগঞ্জ জেলা পুলিশলাইন্স মাঠে হয় টুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাস। টুর্নামেন্টের উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান।

খেলায় স্বাগতিক সুনামগঞ্জ জেলা পুলিশ দল ও বিজয়ী পুলিশ দল ছাড়াও আরআরএফ, সিলেট, মৌলভীবাজার জেলা পুলিশ দল, হবিগঞ্জ জেলা পুলিশ দল অংশগ্রহণ করে।





টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.