Sylhet Today 24 PRINT

স্বেচ্ছায় যারা ক্যান্টনমেন্টে থেকেছেন তারা মুক্তিযোদ্ধা হতে পারে না: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

সুনামগঞ্জ ও ছাতক প্রতিনিধি |  ৩১ ডিসেম্বর, ২০২১

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ১৯৭১ সালে জিয়াউর রহমান খালেদা জিয়াকে ভারতে মুক্তিযুদ্ধের জন্য নিয়ে যাওয়ার জন্য লোক পাঠালেও তিনি স্বেচ্ছায় ক্যান্টনমেন্টে থেকে যান। তিনি কখনও মুক্তিযোদ্ধা হতে পারেন না। শুধু তাই নয় জিয়াউর রহমান বলেছিলেন যুদ্ধকালীন সময়ে এলাকায় থাকা নিরাপদ নয় ভারতে চলে যাওয়াই ভাল। সে কথাও না শুনে নিরাপদ আশ্রয়ের জন্য ক্যান্টনমেন্টে এসে অবস্থান নিয়েছিলেন খালেদা। স্বেচ্ছায় যারা ক্যান্টনমেন্টে থেকেছেন তারা কখনও মুক্তিযোদ্ধা হতে পারে না।

শুক্রবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় সুনামগঞ্জের ছাতক উপজেলার পৌর শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা জনতা সমাবেশে প্রধান অতিথি'র বক্তব্যে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক এ সব কথা বলেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আরও বলেন, বাংলাদেশকে খুনি মুশতাক ও জিয়া পিছিয়ে দিতে চাইছিল। ইসলামের অপব্যবহার করা হয়, ভাঁওতা দেয়। খালেদা জিয়া ক্ষমতায় থাকার সময় দুর্নীতিতে ৪ চার বার চ্যাম্পিয়ন হয়েছে। তাদের কাছে এতিমের টাকাও নিরাপদ নয়। সেই সাজায় জেল খাটছে উনি। কিন্তু তাকে সুযোগ দেয়া হয়েছে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক বলেন, বিএনপি জামায়াতসহ আরও অন্য দল গুলো ক্ষমতায় ছিল ২৯ বছর কোনও উন্নতি করে নাই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে দেশ নিরাপদ। আমরা ক্ষমতায় আসার কি পরিমাণে উন্নয়ন হয়েছে তা চারিদিকে তাকালেই বুঝতে পারবেন। সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে চার তলা বিশিষ্ট দৃষ্টি নন্দন ভবন করে দিয়েছে। উন্নয়নে জোয়ার বইছে। এই সরকার আরও ক্ষমতায় থাকলে আরও বেশি উন্নতি হবে। আমি যখন মন্ত্রী হই তখন আমার মুক্তিযোদ্ধা ভাইদের ভাতা ছিল মাত্র ৩ হাজার টাকা। সেটা এখন ২০ হাজার টাকায় উন্নতি করা হয়েছে। আমরা সকল বধ্যভূমিকে সংরক্ষণ করা হবে।

তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের কবর সংরক্ষণ করা হবে। যাতে ৫০ বছর পর কেউ দেখলে বুঝা যায় এটা মুক্তিযোদ্ধার করব। রাজাকারের তালিকা করা হবে যেহেতু আপনারা অভিযোগ করেছেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে কাজ করবও।

জেলা প্রশাসক মো.জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রশিদ আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক,জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সুনামগঞ্জ-সিলেট সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শামীমা শাহরিয়ার, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, ছাতক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, ছাতক পৌর আ.লীগের পৌর আ.লীগের আহ্বায়ক আব্দুল ওয়াহিদ মজনু, সুনামগঞ্জ মুক্তিযোদ্বা কমান্ডের সাবেক কমান্ডার নূরুল মোমেন প্রমুখ।

এর আগে সকালে মুক্তিযুদ্ধা বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক ছাতকে নব নির্মিত মুক্তিযুদ্ধা কমপ্লেক্সের উদ্বোধন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.