Sylhet Today 24 PRINT

বছরজুড়ে আলোচনায় শাল্লার তাণ্ডব

ফিরে দেখা: ২০২১

নিজস্ব প্রতিবেদক  |  ৩১ ডিসেম্বর, ২০২১

ধানের জেলা, গানের জেলা সুনামগঞ্জের শাল্লার উপজেলার নোয়াগাও নামের একটি প্রত্যন্ত গ্রামে গত মার্চে ঘটে যায় সাম্প্রদায়িক তাণ্ডব। দেশজুড়ে আলোচিত হয় এ ঘটনা।

হেফাজতে ইসলামের সাবেক নেতা মামুনুল হকের সমালোচনা করে ফেসবুকে ঝুমন দাস নামে এক যুবক স্ট্যাটাস দেয়। এর জেরে হামলা, ভাঙচুর ও লুটপাত চালানো হয় হিন্দু অধ্যুষিত নোয়াগাও গ্রামের অন্তত ৯০টি বাড়িতে।

এই ঘটনা ঘটে ১৭ মার্চ, যেদিন দেশজুড়ে পালিত হচ্ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী।

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মামুনুলের সমালোচনা করা ঝুমন দাস ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জেল খেটে প্রায় ৭ মাস পর গত অক্টোবরে জামিনে মুক্ত হন।

এই হামলার ঘটনায় তিনটি মামলা করা হয়। হামলা মামলার প্রধান অভিযুক্ত শহিদুল ইসলাম স্বাধীনসহ (স্বাধীন মেম্বার) কয়েকজনকে গ্রেপ্তারও করে পুলিশ। তবে ঝুমনের আগেই তারা সবাই জামিনে মুক্তি পান।

এই মামলাগুলো এখন সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন। আর ঝুমনের বিরুদ্ধে করা ডিজাটাল নিরাপত্তা আইনের মামলা হস্তান্তর করা হয়েছে সিলেটের সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.