নিজস্ব প্রতিবেদক: | ৩১ ডিসেম্বর, ২০২১
হবিগঞ্জের চুনারুঘাটে অভিযান চালিয়ে র্যাব ১০ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
তার নাম মো. শাহিন মিয়া (৩৫)। শাহিন উপজেলার দুধপাতিল গ্রামের মো. ফজর আলীর ছেলে।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ৮টায় উপজেলার আহমদাবাদ ইউনিয়নের রানীরকোট এলাকায় র্যাব-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প, মৌলভীবাজার) এর একটি অভিযানিক দল এই অভিযান চালায়।
শুক্রবার (৩১ ডিসেম্বর) র্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনে চুনারুঘাট থানায় তার বিরুদ্ধে একটি মামলা করেছে।