দিরাই প্রতিনিধি | ৩১ ডিসেম্বর, ২০২১
বিজ্ঞান, প্রযুক্তি ও নৈতিকতা একসূত্রে গাথা’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিরাই উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দিনব্যাপী পৌর শহরের বিএডিসি মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধানে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান মামুন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন’র সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাফর ইকবাল, দিরাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সব্যসাচী দাস চয়ন প্রমুখ। সমাপনীতে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ও মেলায় অংশগ্রহণকারীদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।