Sylhet Today 24 PRINT

র‍্যাব দুর্নীতি করে না, যুক্তরাষ্ট্র ভুল করে: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক |  ৩১ ডিসেম্বর, ২০২১

পুরনো ছবি

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, র‍্যাব দুর্নীতি করে না, যুক্তরাষ্ট্রও অনেক সময় ভুল করে। তারা একদিন তা বুঝতে পারবে।

মন্ত্রী বলেন, র‍্যাবের কর্মকর্তাদের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়ে শীঘ্রই আলোচনা শুরু করবে বাংলাদেশ।

শুক্রবার (৩১ ডিসেম্বর) রাতে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

তিনি আরও বলেন, বাংলাদেশে গত ১০ বছরে ৬০০ জন নিখোঁজ নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন, কিন্তু তাদের দেশে প্রতি বছর ১ লাখেরও বেশি মানুষ নিখোঁজ এবং হত্যার ঘটনা ঘটছে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে তারা বলছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। অথচ নিজেদের দেশের ঘটনাগুলোর ব্যাপারে তারা উদাসীন।

দেশের নেতিবাচক কিছু মানুষ ও সাংবাদিকদের জন্য এমন ঘটছে বলে অভিযোগ মন্ত্রীর।

মোমেন বলেন, র‍্যাবের ব্যাপারে যুক্তরাষ্ট্রের অভিযোগ দুঃখজনক। আমরা এ ব্যাপারে তাদের সাথে আলাপ করবো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.