Sylhet Today 24 PRINT

মাধবপুরে চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা

আচরনবিধি লঙ্ঘন

মাধবপুর প্রতিনিধি: |  ০১ জানুয়ারী, ২০২২

হবিগঞ্জের মাধবপুরে নির্বাচনী আচরনবিধি লঙ্ঘন করায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মেজবা উদ্দিন তালুকদার সোয়েবকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ শনিবার বিকেলে বাঘাসুরা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মেজবা উদ্দিন তালুকদার সোয়েব (আনারস প্রতীক) নির্বাচনী আচরনবিধি লঙ্ঘন করে শোডাউন বের করেন। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মহিউদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.